মন মৌয়ূরী
ওগো মম মন মৌয়ূরী,
এসো বেদনা ঝাড়ি,
নাচ নুপুর পড়ি।
এসো বেদনা ঝাড়ি,
নাচ নুপুর পড়ি।
চেয়ে দেখ ফুলগুলি,
হৃদয়ের পিযূষ খুলি,
হাসিছে পাপড়ি মেলি।
হৃদয়ের পিযূষ খুলি,
হাসিছে পাপড়ি মেলি।
গাহিছে গুন গুন,
জাগিয়ে নিশি ফাগুন,
অলিরা করিছে মধু হরণ।
জাগিয়ে নিশি ফাগুন,
অলিরা করিছে মধু হরণ।
সেই তামাশা দেখিয়া,
এই হৃদয় পাপিয়া,
মিলন সঙ্গীত গাহিছে নাচিয়া।
এই হৃদয় পাপিয়া,
মিলন সঙ্গীত গাহিছে নাচিয়া।
আহা ছিঁড়িওনা ও ফুল,
কানে পডিওনা ও দুল,
অলি হইবে ব্যাকুল।
কানে পডিওনা ও দুল,
অলি হইবে ব্যাকুল।
ফুল ছিঁড়া ভাল নয়,
অলি মনে ব্যথা পায়,
তার আশা ভাঙ্গিয়া যায়।।
অলি মনে ব্যথা পায়,
তার আশা ভাঙ্গিয়া যায়।।