ওগো রাত
ওগো রাত তুমি কখন আসলে,
ওগো চাঁদ তুমি কখন জাগলে।
ওগো চাঁদ তুমি কখন জাগলে।
এই হৈম নিশির গন্ধ নিয়ে,
শ্রান্ত সুরের নব ঝরনা বয়ে,
জাগালে রঙের বর্ণনা এই মনে।।
শ্রান্ত সুরের নব ঝরনা বয়ে,
জাগালে রঙের বর্ণনা এই মনে।।
কাননে পুষ্পহুরী মেলেছে ডানা,
অলিরা গুনগুন গাইছে গাননা,
বিতানে বইছে মেলা কলগুঞ্জনে।।
অলিরা গুনগুন গাইছে গাননা,
বিতানে বইছে মেলা কলগুঞ্জনে।।
ওই দূর গগন বিতানে আজি,
বিথরে অগণিত নক্ষত্ররাজি,
অঘ্রাত সূর্যমুখী ফুল হয়ে ফুটেছে।।
বিথরে অগণিত নক্ষত্ররাজি,
অঘ্রাত সূর্যমুখী ফুল হয়ে ফুটেছে।।
ওই ফুল যত তুলি জ্বালা বাড়ে,
মনের ডালা যেন নাহি ভরে,
শুধু নিশির ভঙ্গমেলায় মিলিছে।।
মনের ডালা যেন নাহি ভরে,
শুধু নিশির ভঙ্গমেলায় মিলিছে।।
মনের রুদ্ধ দ্বারের আংটা ধরে,
তাড়া করেছি এই নিশি ভরে,
মনমালি তবু দ্বার নাহি খুলে।।
তাড়া করেছি এই নিশি ভরে,
মনমালি তবু দ্বার নাহি খুলে।।
মনের জানালা পথে তাকিয়ে ভাবি,
বাহির ভুবনে ছড়ান যে কত ছবি,
নিমিষে যেন সব তাহা যাই ভুলে।।
বাহির ভুবনে ছড়ান যে কত ছবি,
নিমিষে যেন সব তাহা যাই ভুলে।।
এই লগন তোমায় পড়েছে মনে,
নিমীলিত নয়নে ফোঁটা ফুল গুণে,
হৃদয়ের হুতাশন যেতেছে কাটিয়ে।।
নিমীলিত নয়নে ফোঁটা ফুল গুণে,
হৃদয়ের হুতাশন যেতেছে কাটিয়ে।।
যে ছবি ভাসে চোখে রঙে সেজে,
সেই ছবি ভাষা দেয় মনের মাঝে,
দিয়েছে এই মনে বিরাগ রটিয়ে।।
সেই ছবি ভাষা দেয় মনের মাঝে,
দিয়েছে এই মনে বিরাগ রটিয়ে।।