এ মনের এ আঁধার

কাজী আব্দুস সালাম • ০১ এপ্রিল ১৯৭৬
এ মনের এ আঁধার কাটিবে কখন,
আঁধারে বসে তাই ভাবি সারাক্ষণ।
হৃদয় গেতে চায় স্বরলিপি ছাড়া গান,
নিশির নেশা পিয়ে করি তোমায় স্মরণ।
পিয়াবো নীল সুরা আর -
বুকে বেঁধাবো বিষে গড়া বিরহবাণ,
এসো হে বিরহ পাবন -
গতি পথে তোমায় করি অনুধাবন।
নেশায় আমায় দিশা দিবে - তোমার সারাক্ষণ,
তন্দ্রা সব মুছে দিয়ে গড়বে - বিজলী ছটা মন
পুবের আকাশ লাল হয়ে এলো,
ক্ষণেক পরে রবি দিবে আলো।
মাতন করোনা আজ হয়েছি অসাড়,
আবার নিশি এলে গাইবে গান।
বিরহী জুড়াবে তব অশান্ত প্রাণ।