কেন মোরে ভালবাসিল
কেন মোরে ভালবাসিল,
কেন সে আমার আঁধারে,
এসে ঝড়ে ডুবে গেল।।
কেন সে আমার আঁধারে,
এসে ঝড়ে ডুবে গেল।।
হায়রে অভাগিনী, আহারে বিরহিণী।
কেন ভালবাসিলে, ওগো অভিসারিণী।
কেন ভালবাসিলে, ওগো অভিসারিণী।
ভালবাসা দিলেই যদি, ভালবাসা পাওয়া যায়।
আমাকে ভালবেসে কেন, শুধু পিঞ্জর করিলে ক্ষয়।
আমাকে ভালবেসে কেন, শুধু পিঞ্জর করিলে ক্ষয়।
দিবাকরের শেষ আলো, সাঁঝ নিভে যখন যায়।
বেদনার মৌনভাষা গুলো, তখন ঝিঁঝিঁ ডাকা রব হয়।
বেদনার মৌনভাষা গুলো, তখন ঝিঁঝিঁ ডাকা রব হয়।
কৃষ্ণ নিশির মাদক পিয়ে, কেঁদে কেঁদে বলে প্রিয়ে।
আমারে কাছে টেনে নাও, তৃষিত প্রাণে বারি সঞ্চাও।
আমারে কাছে টেনে নাও, তৃষিত প্রাণে বারি সঞ্চাও।
দেখিলে ওই গগনে মেঘ, ডাকস্বরে ডোবায় বেগ।
অথৈ আশায় করে নির্ভর, তবু নিরেট ঝরে না নির্ঝর।
অথৈ আশায় করে নির্ভর, তবু নিরেট ঝরে না নির্ঝর।
ঝরাই হলো সার তব আঁখি জল।।