কেন তাঁকে ভালোবাসলাম
কে. এ. সালাম • ২৮ মার্চ ১৯৭৬
আমি কেন তাঁকে ভালোবাসলাম -
কেন তাঁর জীবনের মঞ্চে বসে,
অনন্ত বিভীষিকা জ্বেলে দিলাম।।
কেন তাঁর জীবনের মঞ্চে বসে,
অনন্ত বিভীষিকা জ্বেলে দিলাম।।
চলি মহাশ্রান্ত অতিক্রান্ত বলয়,
দেখা হবে না আর অভিসারালয়।
প্রভু দিশার আলো পূর্ণ জ্বালো,
এই ঘুনে ধরা জীবন নামচায়।
দেখা হবে না আর অভিসারালয়।
প্রভু দিশার আলো পূর্ণ জ্বালো,
এই ঘুনে ধরা জীবন নামচায়।
এই জীবনে আর বুঝি পাবো না -
সেই হারানো আলোর গতিপথ,
গতিহারা মন পায় না যে বিরাম।।
সেই হারানো আলোর গতিপথ,
গতিহারা মন পায় না যে বিরাম।।
তবু মরণ হয় না বেদনা সরে না,
কৃষ্ণ নিশির ঝড়ে ভাসি বন্যায়।
যত ভাবি ভুলি সবই হবে নির্দয়,
তবু ভুলিতে পারিনা সেই মরমী ব্যথা।
তবু ভুলিতে পারিনা সেই মরমী ব্যথা।
এই মনে যেই ব্যথা হাসে নীরবে -
সেই হাসির আলোতে ভাসে সৌরভ,
সেই হাসির আলোতে ভাসে সৌরভ,
মোর সকল ভালোবাসা বেদনা বিভ্রম।।