নিশি নিশা তালা
নিশি নিশা তালা -
খুলিতে প্রিয়ে তুমি এলে,
একান্তে মনের অজান্তে -
আমার এই কালো তলে।
খুলিতে প্রিয়ে তুমি এলে,
একান্তে মনের অজান্তে -
আমার এই কালো তলে।
বাহারের মোহ বাণে -
বাহিকা আপনারে করিলে,
এলে বিহার পবনে -
অনুরাগের সোপান মূলে।
বাহিকা আপনারে করিলে,
এলে বিহার পবনে -
অনুরাগের সোপান মূলে।
সুদূর সুর বীণার তন্ত্রীতে -
সুরে সুর সহে না,
মম প্রাণের তন্ত্রীতে বাজে -
নির্মম বেদনার সাহানা।
সুরে সুর সহে না,
মম প্রাণের তন্ত্রীতে বাজে -
নির্মম বেদনার সাহানা।
মর্মের ডালায় এলোগোছে -
বাসন্তী মলয়ে অমৃত সন্ধানে,
মেলে দাঁড়ায়ে পুষ্প সকল -
ফুটন্ত পাপড়ি ডানা বন্ধনে।
বাসন্তী মলয়ে অমৃত সন্ধানে,
মেলে দাঁড়ায়ে পুষ্প সকল -
ফুটন্ত পাপড়ি ডানা বন্ধনে।
অনুদিন বিধু প্রাণ -
সুধা মনে ক্ষুধা লয়ে,
সুধা মনে ক্ষুধা লয়ে,
হীরাকে কাঁচ ভেবে না পেয়ে -
খুঁজে মরে জীবনের পথ বয়ে।
খুঁজে মরে জীবনের পথ বয়ে।