প্রিয়ে ওগো
মম প্রিয়ে ওগো -
তুমি অতি ভাগ্যবতী।
দিয়েছিলে যেমনি ভালোবাসা,
কাটিয়ে তেমনি বিরহের নিশা।
পেয়েছি কাছে থাকিতে,
বিধাতার অনুমতি।।
তুমি অতি ভাগ্যবতী।
দিয়েছিলে যেমনি ভালোবাসা,
কাটিয়ে তেমনি বিরহের নিশা।
পেয়েছি কাছে থাকিতে,
বিধাতার অনুমতি।।
জানি আমি নিশিকে তুমি -
বেসেছিলে ভালো।
তোমার ঘরে তাই এসেছে,
প্রভাতের আলো।
নিরাশার মাঝে তাই,
পেয়েছি আশার অনুভূতি।।
বেসেছিলে ভালো।
তোমার ঘরে তাই এসেছে,
প্রভাতের আলো।
নিরাশার মাঝে তাই,
পেয়েছি আশার অনুভূতি।।
সেদিন যে টিপ্পনী -
কেটেছিলাম তোমারে।
আজি তার প্রতিদানে,
বেঁধেছ আমারে।
কমলের অঙ্গে কণ্টক না বিধিয়ে,
পেয়েছ হে পুষ্পমতী।।
কেটেছিলাম তোমারে।
আজি তার প্রতিদানে,
বেঁধেছ আমারে।
কমলের অঙ্গে কণ্টক না বিধিয়ে,
পেয়েছ হে পুষ্পমতী।।
ভালোবাসার মোহ টানে -
উঠেছ নিয়তির নিতি মঞ্চে।
গেঁথেছ আমারে তুমি,
প্রেম বিরহের মালঞ্চে।
সারাক্ষণ জাগে মনে শিহরণ,
উঠেছ নিয়তির নিতি মঞ্চে।
গেঁথেছ আমারে তুমি,
প্রেম বিরহের মালঞ্চে।
সারাক্ষণ জাগে মনে শিহরণ,
দেখে তোমার পতিভক্তি।।