বাঁধন হারা
ওরে ও বাঁধন হারা,
ওরে মন বিরহে গড়া,
জুড়ে আছ হৃদয় সিংহাসন।
বৈশাখের ঐ কাল মেঘে,
ঝড় বাদলের কৃষ্ণ বেগে,
হৃদয়ে জাগায় আশার শিহরণ।
ছিন্ন করে বিষণ্ণ প্রেমাবরণ।।
ওরে মন বিরহে গড়া,
জুড়ে আছ হৃদয় সিংহাসন।
বৈশাখের ঐ কাল মেঘে,
ঝড় বাদলের কৃষ্ণ বেগে,
হৃদয়ে জাগায় আশার শিহরণ।
ছিন্ন করে বিষণ্ণ প্রেমাবরণ।।
রাত্রি আমার আসলে ঘরে,
চাঁদ উদিলে গগন পারে,
হৃদয়ে পুলক জাগায় সুধাকিরণ।
নয়ন কোণে বারি ধারে,
পাবার আশা উঠে বেড়ে,
তাকালে বিজনে কল্প জাগরণ।
চাঁদ উদিলে গগন পারে,
হৃদয়ে পুলক জাগায় সুধাকিরণ।
নয়ন কোণে বারি ধারে,
পাবার আশা উঠে বেড়ে,
তাকালে বিজনে কল্প জাগরণ।
এই হৃদয় মোর মৌনী মাখা,
হেরি শুধু তব ছবি আঁকা,
আকাশ জুড়ে বিরহের গড়ন।
এমনি আমার জীবন চলে,
নব ক্ষণে দৃষ্টি খুলে,
কল্পনার ভাবের ঘরে সবই স্বপন।
গোপন সব ব্যর্থ বীজ বপন।।
হেরি শুধু তব ছবি আঁকা,
আকাশ জুড়ে বিরহের গড়ন।
এমনি আমার জীবন চলে,
নব ক্ষণে দৃষ্টি খুলে,
কল্পনার ভাবের ঘরে সবই স্বপন।
গোপন সব ব্যর্থ বীজ বপন।।