ফুল-কুঁড়ি
আমি ফুল কুঁড়ি,
অকালে না ঝরি,
কেন ছিঁড়িলে মোরে ওগো বনমালী।
অকালে না ঝরি,
কেন ছিঁড়িলে মোরে ওগো বনমালী।
আমি বৃক্ষে জ্বালি,
নব আশার দীপালি,
মম যৌবন এলে ভরি তোমার ডালি।
নব আশার দীপালি,
মম যৌবন এলে ভরি তোমার ডালি।
সেই যৌবন সমীপে,
চির বসন্ত কাঁপে,
ভালোবেসে উড়ে এসে বসে কত অলি।
চির বসন্ত কাঁপে,
ভালোবেসে উড়ে এসে বসে কত অলি।
আজি ছিঁড়িলে মোরে,
সব মন ব্যর্থ করে,
নিজ স্বার্থে অন্যের আশায় দিলে বলি।
সব মন ব্যর্থ করে,
নিজ স্বার্থে অন্যের আশায় দিলে বলি।
আমি ফুল রাজ্যে,
এসেছি যে কার্যে,
তুমি তাহা বুঝিলে না মালী হৃদয় খুলি।
এসেছি যে কার্যে,
তুমি তাহা বুঝিলে না মালী হৃদয় খুলি।
মোর কুল শাখে, দিলে কালি মেখে,
আমি মৌনী মর্মে মরি যে গরল ঢালি।
আমি মৌনী মর্মে মরি যে গরল ঢালি।