ফিরিয়ে দিলে

কে. এ. সালাম • ০৪ ফেব্রুয়ারি ১৯৭৬
সখি বুকে বেঁধে শত আশা,
মনে নিয়ে কতযে ভালোবাসা,
গিয়েছিলাম তোমার দুয়ারে।
ব্যর্থ আশার কান্না নিয়ে,
ভালোবাসার বন্যায় নেয়ে,
ফিরিলাম আমার কুঁড়েঘরে।
এই দগ্ধ হিয়া পুড়ে পুড়ে,
বিরহী মন মৌনী সুরে,
বিষের বীণা বাজায় বেসুরে।
কল্পিত ইন্দ্রিয়ে লয় তব ঘ্রাণ,
হেন কণ্টক ফুটে উঠে অধরে।
এ নয়নে দেখা আর হবে না,
এই জীবনে দৈহিকে পাবো না,
বাঁধিবে না সেই কঞ্জ-বাহু-ডোরে।
হয়তোবা এই সাহারা জীবনে,
মিলবে না তুমি মধু মিলনে।