সখিগণ
কে. এ. সালাম • ২৮ জানুয়ারি ১৯৭৬
সখিগণ ভালোবাসে যদি না,
ফুল তুলিতে কাঁটার খোঁচা সহে না।
ফুল তুলিতে কাঁটার খোঁচা সহে না।
যেই মনে ভালোবেসে সখিরে,
জ্যোৎস্না রাতে দেখে তারে আঁধারে।
জ্যোৎস্না রাতে দেখে তারে আঁধারে।
মনের বিতানে সেই ফোটা ফুল,
করপুটে ছিঁড়িতে হয় হৃদয় আকুল।
করপুটে ছিঁড়িতে হয় হৃদয় আকুল।
ক্ষণে ক্ষণে করুণ সুরে,
হৃদয় ঘরে রুদ্ধশ্বাসে পাপড়ি ঝরে।
নির্ঘ মেঘ আকাশে কালমেঘ ভাসে,
নির্জরে ঝরে সখিগণ ভালোবেসে।
হৃদয় ঘরে রুদ্ধশ্বাসে পাপড়ি ঝরে।
নির্ঘ মেঘ আকাশে কালমেঘ ভাসে,
নির্জরে ঝরে সখিগণ ভালোবেসে।
পলকের ক্ষণগুলো এই আসরে,
টেনে নেয় বিরহে প্রেমের বাসরে।
টেনে নেয় বিরহে প্রেমের বাসরে।