কতোটুকু ভালোবাসা নিয়ে

কে. এ. সালাম • ২৩ জানুয়ারি ১৯৭৬
আমি কতোটুকু ভালোবাসা নিয়ে
জন্মেছি বাঙলা মা তোমার বুকে,
সেই সব ভালোবাসার প্রহসনে
কেঁদেছি অগন্য সদা ধুকে ধুকে।
তোমার ভালোবাসার মোহনাতে
কতটুকু যোগ-ভাগ-পূরণ করে,
আমি খুঁজেছি মা হিসাব তার
একালের ঘরে ঘরে সুখে দুঃখে।
ভালোবাসাকে এ হৃদয়ে ভাল জেনে
এযাবৎ তাকাইনি অনিত্যের পিছে,
সেই পাওনা মেটাতে ক্ষণেক্ষণে
বাসি হাসি ঝরে তব দামালের মুখে।
সেই ভালোবাসার মোহটানে নিত্য
হৃদয়ে মেরেছে যে বিষের বাণ,
কিযে মরীচিকায় ধরেছে হৃদয়ে
দিন গুণে চলি ব্যথার ছবি এঁকে।
পাওনা চুকিয়ে দিয়ে সব ঋণগুলো
ভিড় করেছে নীর বাঁধা চোখে।