তুমি শুনিতে চেয়েছিলে
কে. এ. সালাম • ২৩ জানুয়ারি ১৯৭৬
কেন তোমায় আমি ভালোবাসি,
তার উত্তরে শুধু নিয়েছিলাম -
এই হৃদয়ে ব্যথা রাশি রাশি।
তার উত্তরে শুধু নিয়েছিলাম -
এই হৃদয়ে ব্যথা রাশি রাশি।
তুমি বলেছিলে ফুল ছিঁড়ে দিতে,
তার প্রতিদান নিয়েছিলাম আঘাতে।
তার প্রতিদান নিয়েছিলাম আঘাতে।
আমি ধরণীর ফুলের ভালোবাসি -
তারে ছিঁড়িতে নাহি রাজি,
তব মতে রেখেছিলে সে -
দিনগুলারে বিরহে সাজি।
তারে ছিঁড়িতে নাহি রাজি,
তব মতে রেখেছিলে সে -
দিনগুলারে বিরহে সাজি।
কোথা গেল সেই হারানো দিন,
হৃদয়ে বাজে শুধু ব্যথার বীণ।
হৃদয়ে বাজে শুধু ব্যথার বীণ।
তোমার দেওয়া মালা পড়িলাম গলে,
সে ক্ষণ হতে পেয়ে তোমায় -
পুড়ছি ভালোবাসার প্রেম দাবানলে।
সে ক্ষণ হতে পেয়ে তোমায় -
পুড়ছি ভালোবাসার প্রেম দাবানলে।
আমি আঘাত ভালোবাসি প্রাণে,
তাই ভালোবেসেছি তোমায় এজীবনে।
তাই ভালোবেসেছি তোমায় এজীবনে।
বুঝিবে তোমায় ভালোবাসার দান -
এই হৃদয়ে রইবে চির দিন চিরবাসী।
এই হৃদয়ে রইবে চির দিন চিরবাসী।