কেমনে অতীত ভুলে

কে. এ. সালাম • ২১ জানুয়ারি ১৯৭৬
কেমনে অতীত ভুলে,
তুমি আবার এলে।
ওগো ও গরবিনী,
এই মেলায় মিলিতে।।
ওগো অভিসারিণী,
ওগো অভিমানিনী
ভুলে ছিলে তুমি,
মোরে ভুলে থাকতে।।
যেক্ষণে ভালোবেসেছি,
সেক্ষণে হৃদয়ে এঁটেছি।
আর কণ্টকে গেঁথেছি,
মহা-আনন্দ-ব্যথাতে।।
যখন কেঁদেছি আমি,
বিদূরে ছিলে তুমি।
ফোঁটা ফোঁটা অশ্রুনীরে,
নেয়ে নেমেছি এপথে।।
আমি ভাবিনি কখন,
তুমি আসবে এ লগন।
ভবে বিরহ-বিরহীর,
এই তপ্ত মধু বসন্তে।।
যবে এসেছ মেলায়,
এই বিদায় বেলায়।
এসো মিলিয়ে যাই,
অনন্ত চির স্বপ্নেতে।।