প্রেয়সী

১৮ই ডিসেম্বর ১৯৭৫ • ঐতিহাসিক বিয়ের দিন
প্রেয়সী ফোটা পুষ্প লতা,
জীবনের মর্মর মাল্যে গাঁথা।
মন মিনারে আজানের সুর,
হৃদয়ে কোটি তপস্যা বিধুর।
ডেকে বিধাতারে আপন ঘরে,
পেয়েছ ধনি ধ্যানী প্রিয়তমরে।
আজি কেন তারে নাহি বাঁধ,
মায়া বেতারে কেন নাহি সাধ।
ময়ূরীর পেখম মেলে নাচ,
আপনার সুরে বিধাতারে যাচ।
তব পেয়েছ প্রিয়া হয়ে,
প্রিয়রে সর্বদা আপন হৃদয়ে।
নিশি পুষ্প সুরভি মেখে,
ফুটেছ অঘ্রাত বজায় রেখে।