আমি যারে চেয়েছি

কে. এ. সালাম • ২২ ডিসেম্বর ১৯৭৫
জীবনে আমি যারে চেয়েছি,
তাঁরে কাছে পেয়েছি,
তবু কেন শত ব্যথা সহিছি।
এই মিলনের সমস্ত লগ্নে,
বিরহী নাগী ধ্বংসীছে প্রাণে,
প্রেমের এই জয় গানে।
প্রতিক্ষণে জাগরণ আলোকে,
তাঁরে কত ছবিতে এঁকে,
রাখি মোর চোখে চোখে।
তবু সে মন দাগ কেটে,
বাঁধন ছিঁড়ে যায় ছুটে,
অন্তরে রহে না এঁটে।
আমি কি চাই সে বোঝেনা,
মোর হৃদয় সুর বীণা,
তাঁরি বীণায় বুঝি বাজেনা।
আশা করি ফুল ছিঁড়ে,
তুলে দেই তাঁর করে,
অবেহেলে ফেলে দেয় ছুড়ে।।