মাদল

কাজী আব্দুস সালাম • ১৯ জানুয়ারি ১৯৭৫
কে বাজাও মাদল,
দূরে বসে বলো;
তুমি মোরে ভোলো।
তোমায় ভুলি কিভাবে,
হৃদয় মাঝে যবে;
জাগালে আনন্দ দোল।
আমি দেউলি নহি,
আমি ব্যথা সহি;
তাই হইনা বিলোল।
এবার পেয়েছি আমি,
তোমায় দিবনা ছাড়ি;
বাজাব মাদল শিকল।
পাণ্ডুলিপি খণ্ড ০৯ ১৯/০১/১৯৭৫