সাকী

কাজী আব্দুস সালাম • ১৭ নভেম্বর ১৯৭৫
ভুলনা আমায় সাকী
যাইওনা ভুলে,
ভুল সুধায়ে মোরে
লহ কোলে তুলে।
সদাক্ষণ বসে নিরখি
ব্যথা ধরা পাখি,
বেসুর বীণায় তোমায়
কেমনে ডাকি।
তোমার বরণ বীণায়
সুরে দাও ভরে,
দাও আরও গেঁথে
স্মরণ সঙ্গীত অন্তরে।
মৌন সুর মোহনায়
মিলনের ক্ষুণ্ণতায়,
তোমার ভাবে ভেবে
বিদায় সঙ্গীত বীণায়।
পাণ্ডুলিপি খণ্ড ১০ ১৭/১১/১৯৭৫