যূথী

কাজী আব্দুস সালাম • ১৭ নভেম্বর ১৯৭৫
ওগো পুষ্পতরু যূথী,
তব ফুল কেন ঝরে
পড়ে দিবা-রাতি।
তুমি কেমন ফুল মাতা,
ফুল-দল হেরে ক্রোড়ে
রেখেছ শুধু পাতা।
শুভ্র দীপসব দিয়েছ নিভায়ে,
আসব জোয়ারে হাজার
প্রদীপ জ্বালো হৃদয়ে।
তোমার সুমধুর সুর সাহানা,
বাজিয়ে জানায় মোরে
ফুল ঝরা বেদনা।
অব্যক্ত অগণিত উন্মুক্ত
আরাধনা বিশ্বাসের।