বাঁশী

কাজী আব্দুস সালাম • ১৭ জানুয়ারি ১৯৭৫
কেজন বাজায় বাঁশী,
অদূরে বসি বসি
হৃদয়ের গহীন নীড়ে।।
বাঁশীর ব্যথার সুর,
বাজে যেন সুমধুর
হৃদয়ের কৃষ্ণ ঘরে।।
এ বাঁশীর বাদক নেই,
শুধু বাঁশী বাজে সেই
বাজে প্রাণহরা সুরে।।
এই মন নিল কেড়ে।।।
মনমিতালী তুমি বাঁশী,
তোমায় কত ভালোবাসি
মিলায়ে আমার সুরে।।
বাহারে সুর ঝংকারে।।।