বিষাদবেশে

কাজী আব্দুস সালাম • ১৭ নভেম্বর ১৯৭৫
মন মানে না এ বিষাদবেশে,
বসে তারা গুনি ব্যর্থবেশে।।
ভাবনা আমার এলোমেলো,
কৃষ্ণ ঘরে জ্বলে না আলো।
মোর আপন নেই পাশে।।
ব্যথা ভরা মন আমার,
বুঝে না সে অতি সীমার।
চালায় ছুরি হৃদয় দেশে।।
কাঠ কাটা উলের মতো,
হৃদয়ে ঝাঝরা কত শত।
করে গেল সে অবশেষে।।
পাণ্ডুলিপি পৃষ্ঠা ০৬ ১৭/১১/১৯৭৫