ঝরা ফুল

কাজী আব্দুস সালাম • ১৬ নভেম্বর ১৯৭৫
নিশি ফুরায়ে যাবে,
কত ফুল ঝরিয়ে।
অলিরা কাঁদিবে শোকে,
কাননে গুন গুনিয়ে।
কেন ফুল ফোটে,
কেন ঝরে পড়ে।
কেন বিদায় কালে,
বাধা দেয় অশ্রু-নীরে।
নিশি যে কেটে যাবে,
বেদনা আনন্দ মেলায়।
ঝরা ফুল পড়ে রবে,
সেই আপন তলায়।
মন বলে এ নিশি,
কেটে যেন না যায়।
নিশির বিদায় কালে,
মন বড় ব্যথা পায়।
পাণ্ডুলিপি খণ্ড ০৫ ১৬/১১/১৯৭৫