হাস্নাহেনা

কাজী আব্দুস সালাম • ১৫ নভেম্বর ১৯৭৫
ভুল করে তোমায় আমি
ভাল বেসেছি,
ওগো মোর ভীরু তুরু
হাস্নাহেনা।।
ব্যথার এ ক্ষত দেহে,
বেসুরে গাহিছি গান।
তোমার বিদায় ব্যথায়,
আমি কাঁদাবোনা প্রাণ।
ভাঙ্গা মনে ভাঙ্গা বীণে,
সুর আর নাহি ধরে।
তবু আমি গাহি গান,
হৃদয়ের এ অন্ধ নীড়ে।
আমার বিদায় শেষে,
এ ধরণী পটে।
তোমায় কেউ নিবেনা মুখে,
রাখিবেনা হৃদয়ে এঁটে।
পাণ্ডুলিপি খণ্ড ০৪ ১৫/১১/১৯৭৫