সুরঞ্জনা

কাজী আব্দুস সালাম • ১৩ নভেম্বর ১৯৭৫
জাগো জাগো জাগো, এই হৃদয় দেশে,
বর-বর্ণিনী বেশে,
ওগো চপলা ধ্যানী ললনা।
গাহ গাহ গাহ, বীণা বাণী সেধে,
সুরে সুরে বেঁধে,
ওগো সুর রাণী সাহানা।
অধরের কোণে,
বাঁকা হাসি মেখে,
সুধা সরাবে মেখে,
ওগো চুম মন বীণা খানা।
এই সঙ্গীত লগ্নে,
এতোধা পরে,
বস হৃদি নীড়ে,
ওগো প্রেম হুরী সুরঞ্জনা।