বন্ধু

কাজী আব্দুস সালাম • ১৩ নভেম্বর ১৯৭৫
বন্ধু, রঙ ভরা
তোমার অন্তরে।
বন্ধুরে, তুমি রঙের খেলা
এতই খেলো,
উর্বশী অতি চঞ্চলা,
মন নিয়ে করো ছলনা।
বন্ধুরে, আমার হৃদয় মাঝে
বাজছে তোমার,
প্রেম বীণা সাহানা,
হায় করছে শুধু বাহানা।
বন্ধুরে, তুমি সুধার হাসি
হেসে হেসে,
জাগাও মনে কল্পনা,
আমি বসে আঁকি আল্পনা।
বন্ধুরে, তোমার প্রেম ধারা
করলো সর্বহারা,
বিরহের দিন ঘুচেনা,
ছিঁড়ে দিয়েছে সুর-বীণা।
পাণ্ডুলিপি পৃষ্ঠা ০২ ১৩/১১/১৯৭৫