সুরপরী

কাজী আব্দুস সালাম • ১২ জানুয়ারি ১৯৭৫
ওগো দেবী সুরপরী,
বৈতালী সুর মোরে,
আজি করেছে ছন্নছাড়া।
আমি সুরের মোহনায়,
পড়েছি বিষাদ ঘোলায়,
সুরের চঞ্চরী সর্বহারা।
অগোছালো সুর মোর,
হৃদিনীড়ে কৃষ্ণ ঘোর,
সুরশুধু চঞ্চল বেপরোয়া।
তুমি লৌক সুরকায়,
জাগাও পুলক এহৃদয়,
জাগাও অমান সুরধারা।