কালের বিতানে
এই কালের বিতানে
শুধু আমারই আশায়,
মোর জীবন মালঞ্চে
একটি ফোঁটা ফুল ভালবাসে।
শুধু আমারই আশায়,
মোর জীবন মালঞ্চে
একটি ফোঁটা ফুল ভালবাসে।
যৌবনারঙ্গে মনের তারে
সে ফুল আছে গেঁথে,
হৃদয় নদীতে ভেসে চলে
ফুল ঢেউয়ের সুরের সাথে।
সে ফুল আছে গেঁথে,
হৃদয় নদীতে ভেসে চলে
ফুল ঢেউয়ের সুরের সাথে।
তারে কাঁটায় খোঁচালে
ব্যথায় কাঁদেনা নৈরাশে,
রঙের গৌরবে গন্ধ সৌরভে
রেগে না পাপড়ি বুঝায় সে।
ব্যথায় কাঁদেনা নৈরাশে,
রঙের গৌরবে গন্ধ সৌরভে
রেগে না পাপড়ি বুঝায় সে।
স্থিরমানা মৌনিধ্যানী তবু
আমার আশায় আঘাতে হাসে।
আমার আশায় আঘাতে হাসে।