নিশি জাগি

কাজী আব্দুস সালাম • ৩০ নভেম্বর ১৯৭৫
আজি এই নিশি জাগি,
ওগো দেবী তব ডাকি;
কপট হাসে মম সখি।
যেন দূরে দূরে রাখি।।
যেই মনে দাগ লেগেছে,
সেই মন সত্যি নরম;
আভাসে দেখায় গরম।
ওই চেয়ে দেখ এ লগন,
হেসে তনু-প্রাণ-বিধু;
মেঘে সম আরক্তিম মধু।
তব এ মধু মাখা রাতি,
দিওনা অবহেলায় বাতি;
তুমি তাকাও মম প্রতি।
এ নয়ন ভরে তব দেখি।।