শিল্পীর সুরে
শিল্পীর ভিসা নিয়ে
আসিনি এই আসরে।
ভাবছি তাই আমি
কেমনে গাইব কি সুরে।।
আসিনি এই আসরে।
ভাবছি তাই আমি
কেমনে গাইব কি সুরে।।
নীড় হারা পাখি আমি
ব্যথায় গড়া এ মন।
বেদনার সুর আবেশে
মনবীণে নাচি অনুক্ষণ।
ব্যথায় গড়া এ মন।
বেদনার সুর আবেশে
মনবীণে নাচি অনুক্ষণ।
আমার এ গান যারা
শুনবে শ্রুতি পেতে।
হয়তো ভাল লাগবেনা
তুড়ি দেবেনা হাতে।।
শুনবে শ্রুতি পেতে।
হয়তো ভাল লাগবেনা
তুড়ি দেবেনা হাতে।।
তাতে সুর হবে সাধা
বাক যাবে শুধরে।
তখন এ গান গাওয়া
হবে শিল্পীর সুরে।।
বাক যাবে শুধরে।
তখন এ গান গাওয়া
হবে শিল্পীর সুরে।।