বাহার বিতানে
বাহার বিতানে ফুল
হাসে অলি গায়,
ফুটে সে কথা কয়
দোঁহের মৌন মনকায়।
হাসে অলি গায়,
ফুটে সে কথা কয়
দোঁহের মৌন মনকায়।
মনের মিলনে মন
আপনে সে ব্যথা পায়,
কি চেয়ে কি পায়
না বলে উড়ে যায়।
আপনে সে ব্যথা পায়,
কি চেয়ে কি পায়
না বলে উড়ে যায়।
কে পরাবে গলে
কার মনমালা কারে।
কার মনমালা কারে।