বিদায় শেষে
মোর বিদায় শেষে
হে জগৎ তোমার রঙ
কেমন হবে।
হে জগৎ তোমার রঙ
কেমন হবে।
যেই পুষ্প-তরু রূপে গেলাম
তোমার বিতান পরে
মহা-তটের এক কোণে
তার কি হবে, সে কদিন রবে।
তোমার বিতান পরে
মহা-তটের এক কোণে
তার কি হবে, সে কদিন রবে।
যেই সড়ক, মেঠো পথের বুকে
পদ চিহ্ন আঁকিতাম দিবা-রাতে
সেকি তেমনি রবে, পথিকের মনে
মোর বিদায় জানাবে।
পদ চিহ্ন আঁকিতাম দিবা-রাতে
সেকি তেমনি রবে, পথিকের মনে
মোর বিদায় জানাবে।
যেই দীপালি আলোকে...
সেই আলোক কি সাথে যাবে।
সেই আলোক কি সাথে যাবে।