শূন্যের মাঝে
শূন্যের মাঝে সাঁই,
শুধু যেন তাঁরে পাই
অবারিত প্রত্যাশায়।
শুধু যেন তাঁরে পাই
অবারিত প্রত্যাশায়।
অশ্রুর বাঁধ ভেঙে,
দেউল মন ক্ষণে
করে সাগর উত্তাল।
দেউল মন ক্ষণে
করে সাগর উত্তাল।
মনের মিনারে যারে,
তাঁর মান দেয় দান
করে শত প্রণাম।
তাঁর মান দেয় দান
করে শত প্রণাম।
প্রেম বন্যায় উঠে নেয়ে
বিদায়ে ততো সুনাম।
বিদায়ে ততো সুনাম।