মনের তারে

কাজী আব্দুস সালাম • ২৭ নভেম্বর ১৯৭৫
আমি মৌনি ব্যথায় প্রিয়া
হতেছি দাহন।
আজি তোমায় করতে মোর
কর গ্রহণ।
সাঁঝের আঁধারে না জ্বেলে
দীপালি ঘরে।
তব চঞ্চলতায় ব্যাকুল হিয়ায়
ভেসেছি সরোবরে।
আমি বাঁধ ভেঙে গতি পথে
এসেছি এবারে।
ব্যথা ঝেরে বেঁধে নিব প্রিয়া
মনের তারে।