রাত জাগা পাখি
ওগো রাত জাগা পাখি,
কেন মিছে ডাকি ডাকি,
হয়েছ বিভোর।
কেন মিছে ডাকি ডাকি,
হয়েছ বিভোর।
তোমার এই মহা-নিশি,
বিরহ-বিষ-রাশি রাশি,
হবেনা ভোর।
বিরহ-বিষ-রাশি রাশি,
হবেনা ভোর।
তুমি যে ক্ষয় হবে শুধু,
যেমন ক্ষয় হয় নিশিবিধু,
তিল তিলে।
যেমন ক্ষয় হয় নিশিবিধু,
তিল তিলে।
ডাকের তরী অনতি দূরে,
কেন বসে ডাক শূন্য নীড়ে,
মিছে আশায়।
কেন বসে ডাক শূন্য নীড়ে,
মিছে আশায়।