সুনয়না
চেওনা ওগো সুনয়না,
এই পোড়া নয়ন পানে
আড় চোখে চেওনা।
এই পোড়া নয়ন পানে
আড় চোখে চেওনা।
ওই কাজল পড়া চোখে,
মেরোনা আঁখি বাণে
শরমে মরম ঢেকে।
মেরোনা আঁখি বাণে
শরমে মরম ঢেকে।
বনের চঞ্চল হরিণগুলি,
তাকিয়ে ওই নয়ন কোণে
গেছে যেন আপন ভুলি।
তাকিয়ে ওই নয়ন কোণে
গেছে যেন আপন ভুলি।
ওই সুনয়ন মাঝে আমি,
পেতে ধ্যানের সুরধ্বনি
বসে যেন তোমায় নমি।
পেতে ধ্যানের সুরধ্বনি
বসে যেন তোমায় নমি।