সুরধ্বনি

কাজী আব্দুস সালাম • ২৬ নভেম্বর ১৯৭৫
হৃদয় ভরিয়ে সুর
বহিছে যেন বাহার,
মোর মৌন সুরের
হবে কিগো প্রচার।
শত সুরের মোহনায়
ভেসে যাই হুরীস্থান,
হৃদয় বীণায় বাজাই
রাগিণীর সুরে গান।
তব মর্মের আধফোটা
শতক্ষত সুর গুলি,
কুহুতানে গেয়ে যায়
ভোরের তান বুলবুলি।
এসো ওগো দেবী
মহা সুরের সেবী,
মোর মন বীণায়
এঁকে দাও সুরছবি।