হৃদয় ভূপালী

কাজী আব্দুস সালাম • ২৩ নভেম্বর ১৯৭৫
এ বাসন্তী মলয়,
আজি পেয়েছি তোমায়।
ওগো চির রূপবতী
হে প্রিয়তমা আমার।
ওগো ভেঙে দিয়েছি
সে বিরহ পাহাড়।
হৃদয়ের তারে তারে
জ্বালাও সহস্র দীপালি।
মিলাও চির সুখপুলক
ওগো হৃদয় ভূপালী।।