ভালবাসা

কাজী আব্দুস সালাম • ২২ নভেম্বর ১৯৭৫
ভালবাসার কুহকে কেহ পড়োনা বন্ধু,
জীবনকে করে দিবে অতি বিষাদসিন্ধু।
ভালবাসা হৃদয়নীড়ে সদা ময়ূর নাচায়,
অবশেষে ঘায় জীবনে বাঁচা হয় দায়।
অনুক্ষণ ভাবি যারে হৃদয়ে পাথর বেঁধে,
উড়ে গেল সে পাখিটি শূন্য খাঁচা ফেলে।
ভালবাসা মহৎ আশা তবে আনলো নিরাশা,
ভাঙ্গা বাঁধ উপচে স্রোত চলছে খরপরশা।