কত ভালবাসা

কাজী আব্দুস সালাম • ২২ জানুয়ারি ১৯৭৫
কত ভালবাসা হায় দিলে গো
তুমি আমায়,
বিনিময় আঘাত ছাড়া কিবা
দিলেমে তোমায়।
স্মরণের দিন গুলো বাজে প্রাণে
আজও মনে পড়ে,
কত ফুল তুলে মালা করে গলে
পরিয়েছিলে আমারে।
দিন ফুরায়ে সে মালা গেছে শুকায়ে
মরেছি ধুঁকে ধুঁকে,
বিদায় ব্যথায় এবেলাতে বিরহ মনে
যাব শুধু ছবি এঁকে।