পান্থশালা

কাজী আব্দুস সালাম • ২১ নভেম্বর ১৯৭৫
এই পান্থশালায় একেলাই
তুমি নহ গো পাগল,
আরো আছে আগে পিছে
করো না স্বরগোল।
কন্ঠ বিনা হাতের বীণা
হৃদয় তারে সুর বাজে না,
সর্বাকারে হৃদয় তারে কর
সাধনা বাজবে সুর-সাহানা।
লৌক গলে অলৌক বলে
কল্প-হেসে পরাবে মালা,
তব চিন্তা হবে আত্মশুদ্ধি
মেটাবে হৃদয় দাহ-জ্বালা।
খুলে যাবে সব বন্ধ তালা
এই তো গোল পান্থশালা।।