আলেয়ার আলো

কাজী আব্দুস সালাম • ২১ নভেম্বর ১৯৭৫
আলেয়ার আলো খেলা শেষ
হবে যে কখন,
ভাবনার মিছে জাল বুনছি
শুধু অকারণ।
চাঁদনী রাত আসবেকি ফিরে
আর এ অন্তর দেশে,
দীর্ঘশ্বাস নিয়ে রব কি পড়ে
চিরদিন পথেরই পাশে।
মর্মে কাঁদে পাখি নীড় ছেড়ে
কাঁদে যে একেলা।
জন্মে গোটা কথা বলা তারে
হলো না নিরালা।
হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে অনল জ্বলে
বেদনা যায় বেড়ে।