নূতন হিরণ তরুণ চাষী
নূতন হিরণ তরুণ চাষী,
এই দেশের দেহের বল।
শক্ত মুঠোয় হাল চাষি,
সকল সবল ছাত্রদল।
এই দেশের দেহের বল।
শক্ত মুঠোয় হাল চাষি,
সকল সবল ছাত্রদল।
যেই হাতেতে কলম ধরি,
সেই হাতেতে লাঙ্গল মারি।
শ্যামলা মায়ের বুক চিরি,
উৎপাদনে ঐক্যমতি কল।
সেই হাতেতে লাঙ্গল মারি।
শ্যামলা মায়ের বুক চিরি,
উৎপাদনে ঐক্যমতি কল।
জ্বালাবো শ্যাম আলোর মশাল।।
জাগো এবার নতুন চাষী,
মৌনি মাখা দেশ বাসী।
সবে একসাথে হাল চাষি,
ফলবে ফসল রাশিরাশি।
মৌনি মাখা দেশ বাসী।
সবে একসাথে হাল চাষি,
ফলবে ফসল রাশিরাশি।
সব ঘুনে ধরা ভেঙ্গে দিয়ে,
গড়বো দেশে ময়ূরসিংহাসন।
বাজাবো উন্নয়নের সুখ-মাদল।।
গড়বো দেশে ময়ূরসিংহাসন।
বাজাবো উন্নয়নের সুখ-মাদল।।