আকাঙ্ক্ষার
অতীতের ইতিহাস করিনি বাসি,
আজও তোমায় আমি ভালবাসি।
আজও তোমায় আমি ভালবাসি।
আজও চাঁদনী সেই আলো ছড়ায়,
গোপনে আমার মনে ব্যথা জাগায়।
গোপনে আমার মনে ব্যথা জাগায়।
নিশিতে ফোঁটা ফুল আজও হাসে,
হৃদয়ে হাস্নাহেনার সে গন্ধ ভাসে।
হৃদয়ে হাস্নাহেনার সে গন্ধ ভাসে।
জ্বেলে গিয়েছ মোরে দাহ-অনলে,
তাই জ্বালাতে পারিনি দীপ তব ভালে।
তাই জ্বালাতে পারিনি দীপ তব ভালে।
যেই সুরে বীণায় দিয়েছিলেম ঝংকার,
চিরদিন রহিবে মনে তাহা আকাঙ্ক্ষার।।
চিরদিন রহিবে মনে তাহা আকাঙ্ক্ষার।।