সুরের বীণায়
তোমাদের এ জলসায় সুরের বীণায়,
আমি ঝড় নাহি তুলিব, —
শুধু মর্মের গান আমি গাহিব।।
আমি ঝড় নাহি তুলিব, —
শুধু মর্মের গান আমি গাহিব।।
একটি গান আমি গাহিব তাঁদের,
আমারই মতো যারা বুকে ক্ষত লয়ে —
ঘুরে বেড়ায় সেই আহতদের।।
আমারই মতো যারা বুকে ক্ষত লয়ে —
ঘুরে বেড়ায় সেই আহতদের।।
গানের শেষে মনে রেখনা বন্ধু আমায়,
তোমাদের এ রঙের মেলায় —
সুরে সুরে চেপে রেখ সব গানের তলায়।।
তোমাদের এ রঙের মেলায় —
সুরে সুরে চেপে রেখ সব গানের তলায়।।
ব্যথা ধরা পাখি আমি ব্যথায় মোর সুর,
গানের মেলায় তাই সুর মোরে করেছে বিধুর।
গানের এ জলসায় এই মোর শেষ কথা।।
গানের মেলায় তাই সুর মোরে করেছে বিধুর।
গানের এ জলসায় এই মোর শেষ কথা।।