আঁধার অতি
কাজী আব্দুস সালাম • ২০ নভেম্বর ১৯৭৫
কে জ্বালায় মোর আঁধারে বাতি,
কেমনে কাটাই বলো এ দিবা-রাতি।।
কেমনে কাটাই বলো এ দিবা-রাতি।।
দেহ ভরে বেদনদাহ,
দিয়েছ ব্যথার ছাপ
পিয়ায়েছ নীল সরাব।
দিয়েছ ব্যথার ছাপ
পিয়ায়েছ নীল সরাব।
বিরহকে মিলন বলে,
বেদনা নাহি নিলে
বাড়ালে ব্যথার গতি।
বেদনা নাহি নিলে
বাড়ালে ব্যথার গতি।
মিছে আশা দিয়ে মোরে,
ভাসিয়েছ অনল-সাগরে
পুড়ে হয়েছি আঁধার অতি।।
ভাসিয়েছ অনল-সাগরে
পুড়ে হয়েছি আঁধার অতি।।
পাণ্ডুলিপি পৃষ্ঠা ১৩
২০/১১/১৯৭৫