পুরূরবা-উর্বশী
কাজী আব্দুস সালাম • ২০ নভেম্বর ১৯৭৫
পুরুষ (পুরূরবা)
ধরণীর বুকে আমি পোড়া অঙ্গার,
সুরের বীণায় বেসুরে দিওনা ঝংকার।
তিল তিল করে পুড়ে হয়েছি ছাই,
কালের ভালে অনল ছাড়া আর কিছু নাই।
সুরের বীণায় বেসুরে দিওনা ঝংকার।
তিল তিল করে পুড়ে হয়েছি ছাই,
কালের ভালে অনল ছাড়া আর কিছু নাই।
স্ত্রী (উর্বশী)
আমি নবজাত ফোঁটা ফুল,
বিশ্ব-বিতানে ঝুলে থাকা দুল।
আলিঙ্গনে ভরে দেই পীযূষ পিয়ে,
বিভোর অলি ডানা মেলে দিয়ে।
বিশ্ব-বিতানে ঝুলে থাকা দুল।
আলিঙ্গনে ভরে দেই পীযূষ পিয়ে,
বিভোর অলি ডানা মেলে দিয়ে।
পুরুষ (পুরূরবা)
আমি অগ্নি-বাহার এসোনা কাছে,
তোমার কোমল পাপড়ি সকল
পুড়ে নিভে যাবে অল্পক্ষণে আমার আঁচে।
তোমার কোমল পাপড়ি সকল
পুড়ে নিভে যাবে অল্পক্ষণে আমার আঁচে।
স্ত্রী (উর্বশী)
আমি ঝরা কুসুম যূথ-বিরাগ,
তোমায় ওগো আমার অনল গিরি
আমি শুষ্ক হুরী আজ ঝরে গেছি।
তোমায় ওগো আমার অনল গিরি
আমি শুষ্ক হুরী আজ ঝরে গেছি।
দোহে (পুরূরবা ও উর্বশী)
প্রেমানলে পুড়ে পুড়ে,
নিদ মহলায় ঘুরে ঘুরে।
চলেছি মোরা মিলন ভালে,
মিলনের সেই মহাকালে।।
নিদ মহলায় ঘুরে ঘুরে।
চলেছি মোরা মিলন ভালে,
মিলনের সেই মহাকালে।।