কর্মমুখী কবিতা | ০৪/১২/২০০৫ ইং

স্বনির্ভর আন্দোলন

আমি এক স্বনির্ভর কর্মী, আহ্বান জানাই সবারে—
স্বনির্ভর আন্দোলন করো আজ ঘরে আর বাইরে।
স্বনির্ভর কর্মী হয় আত্মবিশ্বাসী, প্রত্যয়ী ও নিষ্ঠাবান,
কর্ম-শ্রমে সদা বলীয়ান, ত্যাগী আর নিবেদিতপ্রাণ।
অসংগঠিত সমাজের পিছিয়ে পড়া যত অবহেলিত,
আমজনতাকে স্বনির্ভর আন্দোলনে করো সংগঠিত।
জরিপের ভিত্তিতে সঠিক পরিসংখ্যান বের করো,
জল-জমি-জনের সচিত্র প্রতিবেদন তুলে ধরো।
গ্রাম থেকে জাতীয় সংসদ, নিজ নিজ পেশাভিত্তিক—
সংগঠন ও প্রশিক্ষণ নাও, হও মানবিক ও প্রাকল্পিক।
টেকনাফ থেকে তেঁতুলিয়া, মেহেরপুর থেকে কর্ণফুলী,
রাষ্ট্রপতি থেকে ভিক্ষুক আর বঙ্গভবন থেকে কুঁড়ে পল্লী।
আহ্বান জানাই প্রজন্মে, ইতিহাস জানো প্রত্যয়ী হয়ে—
আন্দোলনমুখী হও, দেশ গড়ো নতুন আত্মপ্রত্যয় নিয়ে।
— কাজী আব্দুস সালাম