তেওতা, শিবালয় | ২৩/০৪/১৯৮১ ইং
ও প্রিয়ে
ওগো ও প্রিয়ে—
কেমন করে বিহার করি তোমাকে নিয়ে।
তুমি তো এক অস্ফুট কলি,
এই মৌনী বনে কেমন করে বলি।
সলতে যে পুড়ে নিঃশেষ,
দীপিকার জীবনের গতি আজ দিশেহারা।
সেই অন্ধ তমসায় ফুটবে না মল্লিকা,
হবে না সন্ধ্যা আরতি, বাজবে না শঙ্খ-লিপি।
শুধু ঝরেই রবে,
তৃপ্তির সাধ তো কোনোদিন হবে না।
বনে যদি না থাকে বন-মালী,
অকালেই তাই ঝরে পড়ে ফুল-কলি।
সাঁঝ নেমে এলে যখন মল্লিকা ফুটবে,
দেউল বাউল এসে প্রিয়ে, দলিয়ে লুটিয়ে যাবে।
— কাজী আব্দুস সালাম