তেওতা, শিবালয় | ২৩/০৮/১৯৮১ ইং
ওগো ও প্রিয়
ওগো ও প্রিয়—
মনের দুয়ার খুলে দিয়ে কোথায় গেলে,
কেমন করে বিহার করি তুমি না এলে।
সন্ধ্যা তারা যেমন জেগে ওঠে আকাশে,
সাঁঝের বেলায় তুমিও জাগো হৃদি-দেশে।
সেই দিন আর কখনো আসবে না ফিরে,
নীড়-ভাঙা পাখিটি ফিরবে না আর নীড়ে।
বাতাস যেমন কেউ চোখে দেখে না,
না-পাওয়ার তেমনি এই বিরহ বেদনা।
জগতের এই কালে যদি না পাই তোমাকে,
মনের নিভৃত নিকুঞ্জে শুধু এঁকে যাব ছবিকে।
প্রেমের মন্দিরে মাখা এই হৃদয় আমারি,
তোমার মিলন-ধ্যানে রয়েছি চির-কুমারী।
যদি না আসো তুমি এই শূন্যতা ভরিতে,
এই ফোটা ফুল প্রিয়, ধরবে যে কীটে।
— কাজী আব্দুস সালাম