স্মরণগাথা | ০৭/০২/২০০৬ ইং
ত্যাগী
ত্যাগী আত্মার সাথে না করি প্রতারণা,
৫২-র একুশের ত্যাগী আত্মার আরাধনা।
১৯৫২ হতে ৭১-এর সকল আন্দোলন,
স্বাধিকার ও স্বাধীনতা তারই প্রতিফলন।
কী দিয়ে মেটাবে ত্যাগী দানের অবদান?
অকুতোভয় মহাবীর সৈনিক মহীয়ান।
সেই ভাষা-সৈনিক আত্মত্যাগী মহাপ্ৰাণ,
বাংলাকে করেছে আন্তর্জাতিক মর্যাদাবান।
এই মাটিতে ঘুমিয়ে আছেন যত শহীদান,
তাঁদের সেই ত্যাগ চিরদিন রবে অম্লান।
অবিনাশী আত্মা বাংলার অনন্ত-সত্তা বরণ,
অন্তরের সুতায় গেঁথে জনতা করছে স্মরণ।
ত্যাগের ফসল ফলায় কৃষক-শ্রমিক অপার,
বহাল তবিয়তে ভোগী কতিপয় পেশাদার।
— কাজী আব্দুস সালাম